উত্তরদিনাজপুর

ঐতিহ্যবাহী দূর্গা মন্দিরে চুরির ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়, সনাক্ত হয়েছে তিন দুস্কৃতী

শহরের জনবহুল এলাকার বিদ্রোহী ক্লাবের দূর্গা মন্দির থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ তথা জেলার ঐতিহ্যবাহী বিদ্রোহী ক্লাবের দূর্গা মন্দিরে গতকাল রাতে দুষ্কৃতকারীরা দুটি লোহার গেটের তালা ভেঙে প্রনামীর বাক্সের টাকা ও প্রতিমার গায়ে পড়ানো সোনা আর রূপার গহনা চুরি করে নিয়ে যায়। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তের ক্লাব বলে পরিচিত বিদ্রোহীর দূর্গামন্দিরের চুরির ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন মন্দিরে প্রতিমার প্রায় চার ভড়ি সোনার গহনা ও প্রনামি বাক্সের প্রায় ২০ হাজার টাকা চুরি হয়েছে। সিসিটিভির ক্যামেরায় তিন দুস্কৃতীর ছবি মিলেছে। পুলিশ মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/gAupX3ISp24